মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
‘অপারেশন সম্পন্ন’, টাইগার শ্রফকে গুলির পর হ্যান্ডলারকে শুটারদের বার্তা জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

আশুলিয়া প্রেসক্লাবের সাথে গবিসাসের সৌজন্য সাক্ষাত

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৫৫ Time View

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (গবিসাস) সাথে আশুলিয়া প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় বাইপাইলে প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

একইসাথে মফস্বল ও ক্যাম্পাস সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়া ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে নিজ নিজ বিভাগ ভিত্তিক লেখালেখির প্রতি গুরুত্বারোপ করা হয়। এ সময় গবিসাসের পক্ষে সভাপতি অনিক আহমেদ, সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, দফতর সম্পাদক সুপর্ণা রহমান টুছি, সাবেক সভাপতি মো. রিফাত মেহেদী, প্রেসক্লাবের সদস্য জাহিদ হাসান শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

গবিসাসের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রয়োজনের সময় আশুলিয়া প্রেসক্লাবকে আমরা সবসময় সাথে পেয়েছি। আশা করছি, ভবিষ্যতেও এই বন্ধন অটুট থাকবে।’ ঘন্টাব্যাপী সভায় অন্যান্য সদস্যরাও নিজ নিজ মতামত তুলে করেন৷ এ সময় তারা দুই সংগঠনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সম্প্রীতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/১৮.০৭.২০২২/সকাল ১১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit