বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম

অতঃপর এক টেবিলে মৌসুমী-ওমর সানী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে জায়েদ খান ও ওমর সানীর মধ্যে ঘটে যাওয়া চড়-পিস্তলকাণ্ডসহ নানা জলঘোলা করা ঘটনার মধ্যেই মৌসুমীর অডিও বার্তা- ‘জায়েদ খুব ভালো ছেলে এবং তিনি কখনো তাকে বিরক্ত করেননি’ প্রকাশিত হতেই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। এমনকি স্বামী ওমর সানীকে ‘ভাই’ বলে সম্বোধন করাতেও সমালোচনার মুখে পড়েন নায়িকা।

অনেকে আবার এমনও বলেছেন, ভেঙে যেতে পারে মৌসুমী-ওমর সানীর সংসার। তবে আপাতত সে সব আশঙ্কার অবসান ঘটেছে। মৌসুমী ওসব রাগের মাথায় বলেছিলেন বলেও তার ভুল স্বীকার করেছেন।

এমনকি, মৌসুমী ও ওমর সানী মিলে তাদের ওপর দিয়ে যে ঝড় বইছিল তাও যে সামলে নিয়েছেন, সেটাই জানান দিচ্ছে প্রকাশিত একটি স্থিরচিত্র।

বৃহস্পতিবার দিবাগত রাতে ওমর সানীর ফেসবুকে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খাচ্ছেন মৌসুমী ও ওমর সানী, যেমনটা সাম্প্রতিক সময়ে ছিল একেবারেই অকল্পনীয়।

একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর পোস্ট করা সেই স্থিরচিত্রে আরও দেখা যায়, ছেলে ফারদীন ও তার স্ত্রী আয়েশা সবাইকে আপ্যায়নে ব্যস্ত। আর মা-বাবাকে আগের মতো ঘরোয়া পরিবেশে ফিরে পেয়ে খুশি পরিবারের সবাই। 

আর নিজের পোস্ট করা ওই ছবির ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

ওমর সানী ও জায়েদ খান ইস্যুতেই হঠাৎ সামনে আসে, দেড় মাস ধরে ওমর সানীর সঙ্গে মৌসুমীর মুখ দেখা দেখি হচ্ছিল না। এমনকি তারা দুজনে গুলশান-১ এর একটি ডুপ্লেক্স বাসায় থাকলেও ফোনেও কথা হচ্ছিল না একে ওপরের সঙ্গে! এসব খবর প্রকাশ্যে আসার পর অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, হয়তো ভেঙেই যেতে বসেছে এই তারকা দম্পতির ২৭ বছরের তিলে তিলে গড়া সংসার!

তবে জানা গেছে, কঠিন এই সময়ে মৌসুমী ও ওমর সানীর মধ্যকার পারিবারিক সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন তাদের ২৬ বছর বয়সী ছেলে ফারদীন এহসান। মা-বাবার মধ্যকার ভুল-বোঝাবুঝি তার মাধ্যমেই আপাতত সমাধান হয়েছে। জায়েদ খানের সঙ্গে দ্বন্দ্বের পর ওমর সানী নিজেও একাধিক সাক্ষাৎকারে ছেলেকে তাদের দুজনের অভিভাবক বলে উল্লেখ করেন। ছেলের মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় দুজনেই রীতিমত খুশি ওমর সানী-মৌসুমী।

কিউএনবি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit