সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

সৌদি আরবে পৌঁছেছেন ১৩ হাজারের বেশি হজযাত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৬৯ Time View

ডেস্কনিউজঃ হজ পালনের জন্য এই পর্যন্ত ১৩ হাজার ২২৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৩৪টি ফ্লাইটে তারা সৌদি গেছেন।

হজ বুলেটিনে বলা হয়, ৫ থেকে ১৫ জুন পর্যন্ত ১৩ হাজার ২২৯ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন, বেসরকারি ব্যবস্থাপনার নয় হাজার ৮৪৪ জন হজযাত্রী রয়েছেন। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট মিলে মোট ৩৪টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে পেঁছান।

এখন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের একজন হজযাত্রী মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সারা বিশ্বের ১০ লাখ হাজী এ বছর হজ করতে যাবেন।

উল্লেখ্য, ৫ জুন (রোববার) ৪১০ জন যাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়ে। ওই দিন সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় এবং স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে জেদ্দায় পৌঁছায়।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/১৬.০৬.২০২২/ দুপুর ২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit