মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার, ‘খারগ দ্বীপ’ কি হাতছাড়া হচ্ছে ইরানের মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

অবৈধভাবে বাংলাদেশে এসে চার বছর জেলেন ছিলেন ভারতের দিলীপ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১০০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চার বছর কারাভোগ করলেন দিলীপ সরকার নামে এক ভারতীয় নাগরিক। আটকের পর দুই বছরের সাজা এবং পরে কাগজপত্র সংক্রান্ত প্রক্রিয়া মিলিয়ে তিনি মোট চার বছর কারাভোগ করেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে দিলীপ সরকারকে আনুষ্ঠানিকভাবে ভারতে পাঠানো হয়। এ সময় স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিলীপ সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের যুগ্ননগর আড়ালিয়ার জগদিশ সরকারের ছেলে। ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন। পরে অনুপ্রবেশের দায়ে হওয়া মামলায় দুই বছরের সাজা দেন হবিগঞ্জের আদালত।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এস.আই মো. মোর্শেদুল আলম বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠকে জানান, আরো আগেই ওই ব্যক্তির দুই বছরের সাজা শেষ হয়ে যায়। তবে কাগজপত্রের প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যায়। বুধবার দুপুরে সেখানকার পুলিশের মাধ্যমে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit