সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

আখাউড়ায় কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৩৭ Time View
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের ২০২২ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শিপন ভূইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টনকী সাদেকুল উলুম আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিরাজী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পর স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু নাছার ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সংগ্রামী মিয়া আব্দুল মতিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী হুমায়ুন চৌধুরী, কর্মমঠ বাজার পরিচালনা কমিটির সভাপতি সামছুল হক মানিক ভূইয়া, মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশ্রাফুল আলম হীরন, সাবেক মেম্বার মোঃ আব্দুল্লাহ ভুঁইয়া, সমাজ সেবক নওয়াব সরকার সহ অন্যান্যরা।
এসময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিরা তাদেন বক্তব্যে বলেন, বিদ্যালয়টির বর্তমান পরিবেশ খুবই চমৎকার, আমাদের আশা এখানকার ছাত্র-ছাত্রীরা এবছর এসএসসি পরীক্ষায় পূর্বের চেয়ে ভালো ফলাফল অর্জন করবে। আর প্রতিষ্ঠানের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন, এলাকার সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের তোরণ ও সীমানা প্রাচীর নির্মাণ ও অবকাঠামো গত সার্বিক উন্নয়ন করার চেষ্টা করেছি। আমি আশা করি এবছর এসএসসি পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে। তিনি এ প্লাস প্রাপ্ত সকল শিক্ষার্থীদের জন্য তার পক্ষ থেকে বিশেষ পুরষ্কার প্রদানের ঘোষণা করেন। 
বিদ্যালয়টি ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে অনবদ্য অবদান রাখছে বলে মনে করেন এলাকাবাসী, জানা যায় এ বছর কর্মমঠ উচ্চ বিদ্যালয় থেকে ৯৫ জন শিক্ষার্থী আগামী ১৯শে জুন অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit