সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

শিশুদের সুরক্ষায় বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু সুরক্ষা ও শিশু অধিকার নিশ্চিত করার বিষয়ে আন্তরিক। এ বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুদের জন্য আলাদা অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনস্থ সভাপতির কার্যালয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদলে ছিলেন স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, শিশু সংগঠন ‘এক রঙ্গা এক ঘুড়ি’র নির্বাহী পরিচালক নীল সাধু, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ প্রমুখ।

বৈঠকে শিশুদের রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, মাদক বহন ও চোরাচালানসহ নানা অপকর্মে তাদের ব্যবহার করা হয়। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এটা বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুবান্ধব আইন-নীতিমালা সংশোধন ও পরিমার্জন করেছেন। শিশু অধিদপ্তর গঠনের বিষয়ে প্রস্তাবনাও চূড়ান্ত করা হয়েছে।

বৈঠকে উত্থাপিত লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মুকুল বলেন, শিশুদের প্রতি সহিংসতা রোধ ও অধিকার নিশ্চিত করতে শিশুবিষয়ক অধিদপ্তরের বিকল্প নেই। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও টেকসই উন্নয়ন এসডিজি (লক্ষ্যমাত্রা) অর্জনে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করতে হবে।  

এ ক্ষেত্রে ৩৬৭টি স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংগঠন ও ব্যক্তির প্রতিনিধিত্বশীল জোট স্ক্যান-বাংলাদেশ ও বাংলাদেশ শিশু অধিকার ফোরামের দবি হচ্ছে, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ও পথশিশু পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে হবে। এ জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বরাদ্দ বৃদ্ধি করতে হবে। করোনাকালে বন্ধ থাকা সরকারের ইতিবাচক উদ্যোগ পৃথক শিশু বাজেট আগামী অর্থবছর থেকে পুনরায় চালু করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit