সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ইউক্রেনের হামলায় একদিনে ২৫০ রুশ সেনা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৪৭ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেন যুদ্ধের ১১১তম দিন আজ। গত ২৪ ঘণ্টায় ২৫০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।

বুধবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৩২ হাজার ৭৫০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। খবর বিবিসির।

ইউক্রেন দাবি করেছে ১১১ ‍দিনের এই যুদ্ধে রাশিয়া আরও অনেক কিছু হারিয়েছে, সেগুলো হচ্ছে—

এক হাজার ৪৪০টি ট্যাংক, তিন হাজার ৫২৮টি সাঁজোয়া যান, ৭২২টি কামান এবং ২৩০টি লঞ্চ রকেট ধ্বংস করেছে।

৯৭টি বিমান বিধ্বংসী যুদ্ধ অস্ত্র, ২১৩টি যুদ্ধবিমান, ১৭৯টি হেলিকপ্টার, ৫৯১টি ইউএভি এবং ১২৯টি ক্রুজ ক্ষেপনাস্ত্র ধ্বংস হয়েছে রাশিয়ার।

এ ছাড়া ১৩টি যুদ্ধজাহাজ, দুই হাজার ৪৮৫টি যানবাহন ও ফুয়েল ট্যাংক এবং ৫৫টি বিশেষ সরঞ্জাম ধ্বংস করার দাবি করছে ইউক্রেন।

রাশিয়া সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বাখমুত ও সেভেরোদনেৎস্ক এলাকায় বলে মন্ত্রণালয় দাবি করেছে।

তবে বিবিসি স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

কিউএনবি/বিপুল/১৫.০৬.২০২২/ বিকাল ৫.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit