বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

অনুমতি ছাড়াই মেয়ের ছবি প্রকাশ্যে, ক্ষেপলেন আনুষ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২০৫ Time View

বিনোদন ডেস্ক : সদ্যই মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন আনুষ্কা এবং বিরাট কোহলি। বিমানবন্দরে তারকা জুটির সঙ্গে লেন্সবন্দি করা হয় তাদের একরত্তিকে। এর পরেই অনুমতি না নিয়ে পোস্ট করে দেওয়া হয় বিরাট-তনয়ার ছবি।

অনুমতি ছাড়াই ফের মেয়ে ভামিকার ছবি প্রকাশ্যে। বেজায় চটলেন অভিনেত্রী আনুষ্কা শর্মা। যে সর্বভারতীয় মাধ্যম কাজটি করেছে, তাদের কার্যত তুলোধনা করলেন বিরাটপত্নী। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ‘অন্যান্য মিডিয়া হাউজ এবং পাপারাৎজির থেকে কিছু শিখুন।’

অতীতেও এমনই সমস্যার মুখে পড়েছেন দুই তারকা। বিরাটের খেলা দেখতে গিয়েই ঘটে বিপত্তি। জানুয়ারি মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে আনুষ্কা শর্মার কোলে দেখা গিয়েছিল মেয়ে ভামিকাকে। অর্ধশত রান হওয়ার পরেই গ্যালারির দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিরাট। আর ঠিক তখনি ক্যামেরা ধরে ফেলে বহু দিন ধরে সযত্নে আড়ালে রাখা ভামিকাকে। ঝড়ের বেগে ছড়িয়ে পরে বিরুষ্কার সন্তানের ছবি।

এর পরেই এক বিবৃতি প্রকাশ করে দু’জনে অনুরোধ করেন, তাদের মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে। জানিয়েছিলেন, তারা পুরো ঘটনাটি সম্পর্কে অবহিত ছিলেন না। বিরুষ্কা লেখেন, ‘ক্যামেরা যে আমাদের দিকে তাক করা ছিল, সেটা বুঝতে পারিনি। দয়া করে ভামিকার ছবি ব্যবহার করবেন না, প্রকাশ করবেন না। এর কারণ আমরা আগেই জানিয়েছি।’

ভামিকার জন্মের আগে এক সাক্ষাৎকারে আনুষ্কা জানিয়েছিলেন, আর পাঁচটি বাচ্চার মতো করেই মেয়েকে মানুষ করতে চান তিনি। তাই আলোকবৃত্ত থেকে আগাগোড়াই দূরে রেখেছিলেন তাকে। এত সাবধানতার পরেও শেষমেশ ব্যর্থ তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit