বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ-এর সম্মাননা অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১২৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ-এর সম্মাননা অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ কামাল আহমেদ দূর্জয় এর সভাপতিত্বে ও বিশাল রায় রুদ্রের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগের সভাপতি রাকিব আল মাহমুদ, মীম টিভি বড়লেখা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন চৌধুরী, পরিচালক দবিরুজ্জামান দীপু।

অনুষ্ঠানের সম্মাননা পদক ও নগদ অর্থ তুলে দেন প্রধান বিচারকমন্ডলী সদস্য, ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এসময় তিনি বলেন, সিলেটে এই প্রথম একটি উদ্যোগ গ্রহন করা হয়েছে যা সত্যিই প্রশংসনীয়। গত ১২ এপ্রিল আমাদেরকে একটি সভায় আমন্ত্রণ করে যে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত অনেকেই সুচিহ্নিত প্রভাব ও মতামত ব্যক্ত করেন। সভায় উল্লেখিত অনেক প্রস্তাব ঘোষণা সন্ধিবেষ্টিত হয় নি। সভায় অনেক প্রস্তাবের মাঝে কিছু প্রস্তাব বিচারক মন্ডলীরা আমলে রেখেছেন। এই অনুষ্ঠান প্রথমবারের মতো যতটুকু পরিচালনা করেছেন, আগামীতে আশা করি আরও সুন্দর অনুষ্ঠান পরিচালনা করা হবে বলে বক্তব্যের মাধ্যমে, জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব কাজী আয়শা বেগম। যারা সম্মাননা পদক ও নগদ অর্থ পেলেন তারা হলেন, নির্মাতা এম এস সুমন, অভিনেতা রাসেল হামিদ, অভিনেত্রী হেলেনা বেগম, সহ-মা অভিনেত্রী রওশন আরা মনি রুনা, সহ-বাবা অভিনেতা অরিন্দম দত্ত চন্দন, খলনায়ক অফজাল হোসেন, শিশু শিল্পি আলেয়া আঞ্জুম। এছাড়া অন্যান্য সম্মাননা ও সার্টিফিকেট পেলেন যারা, সিলেটের জনপ্রিয় অভিনেতা, মুখ্য অভিনেতা সাহেদ মোশারফ (কটাই মিয়া) প্রযোজক শাহাদাত হোসেন লুলন, চিত্রনাট্যকার কামরুল চৌধুরী, চিত্রগ্রাহক নুুরুল ইসলাম, রুপসজ্জা সুমন রায়, আলোক প্রক্ষাপন শ্রী পান্ডব পাল, আবহ সংগীত এম রহমান ও ইউটিউবে সিলেটি নাটক প্রচার প্রতিষ্টান গ্রীন বাংলা সম্মাননা প্রধান করা হয়।

মীম টিভি ইউএস এর ব্যবস্থাপনা পরিচালক সুজন আহমদ বলেন, এই অনুষ্ঠানের যারা আমাদেরকে সহযোগীতা করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামীতে অনুষ্ঠানের জন্য আপনারা সবাই আমাদেরকে সহযোগীতা করবেন বলে আমি আশাবাদী। যাতে আগামী অনুষ্ঠান আরও সুন্দরভাবে করতে পারব বলে আমরা আশাবাদী। এছাড়াও সিলেটি নাটকে যারা দায়িত্বশীল ভূমিকা রাখছেন, তাদেরকেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া সিলেটের সকল নাট্য ও সংস্কৃতি কর্মী উপস্থিত ছিলেন। অভিনেত্রী তারানা ফেরদৌসী রিয়া, অভিনেত্রী সুভা, অভিনেতা শিপন৷ আহমদ (মদরিছ আলী) ও মীম টিভি পরিবারে সদস্য গীতিকার আহমদ হোসেন খান, মীম টিভি নিয়মিত শিল্পী এস এম মানিক, মীম টিভি অনুষ্টান পরিচালক সুবাস কর , হবিগঞ্জ প্রতিনিধি প্রিয়, বিয়ানীবাজার প্রতিনিধি মুতাফিকুর রহমান, সাবেক মীম টিভি সিলেট প্রতিনিধি ওমর আলী, মীম টিভি সাবেক সিলেট বিভাগীয় এর প্রতিনিধি সহিদুল ইসলাম প্রিন্স, শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ-এর সম্মাননা অ্যাওয়ার্ড সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit