শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আলিয়ার সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন রণবীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৮২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন আলিয়া ভাট ও সুপারস্টার রণবীর কাপুর যখন প্রেমে পড়েন, তখন কেউ ভাবতেও পারেননি যে এই জুটি শেষ পর্যন্ত বিয়েবন্ধনে আবদ্ধ হবেন। কারণ রণবীরের অতীতের প্লে-বয় ভাবমূর্তি। বলিউডের একের পর এক নায়িকার সঙ্গে প্রেম করেছেন তিনি। কিন্তু সেই প্রেম স্থায়ী হয়নি।  তাই আলিয়া যে শেষমেষ টিকে যাবেন তা অনেকেই ভাবতে পারেননি।

দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে চার হাত এক হয় রণবীর-আলিয়ার। বিয়ের পরে আলিয়া সম্পর্কে এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন রণবীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এখনো পর্যন্ত মনেই হয় না যে তাদের বিয়ে হয়েছে। রণবীর বলেন, কোনো বিরাট কিছু পরিবর্তন হয়নি। আমরা পাঁচ বছর ধরে একসঙ্গে রয়েছি। আমরা ভেবেছিলাম যে বিয়ে করে নিলেই তা হলে সম্পর্কটা পরিণতি পাবে। কিন্তু আমাদের কিছু প্রতিশ্রুতিও পালন করার ছিল। বিয়ের ঠিক পর দিনই আমরা নিজেদের কাজে বেরিয়ে পড়েছিলাম। আলিয়া ওর শুটে গিয়েছিল আর আমি মানালি।

রণবীর আরও জানান, আলিয়া লন্ডন থেকে ফিরলে আর তার আগামী ছবি ‘শামশেরা’ মুক্তি পেলে সপ্তাহ খানেকের ছুটি নেওয়ার কথা ভাবছেন তারা। নয়তো এখনো পর্যন্ত তাদের বিশ্বাসই হচ্ছে না যে তারা বিবাহিত।

হলিউড ছবিতে অভিষেক হতে চলেছে আলিয়ার। শুটিংয়ের জন্য আপাতত লন্ডনে রয়েছেন তিনি। স্ত্রীর এই উচ্চাকাঙ্ক্ষাকে বরাবরই প্রশংসার চোখে দেখে এসেছেন রণবীর। তবে তার নিজের এমন কোনো স্বপ্ন নেই। তিনি যেখানে আছেন সেখানে থেকেই খুশি। আপাতত ‘ব্রহ্মাস্ত্র’ তার স্বপ্ন। রণবীরের মতে, নিজের সংস্কৃতির মৌলিক বিষয়বস্তু যেটি যথেষ্ট বিনোদনের জোগান দেয়, এমন কিছু সব দর্শকের মন ছুঁতে সক্ষম হবে।

প্রসঙ্গত, আগামীতে ব্রহ্মাস্ত্র ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। এ ছাড়া রণবীরের হাতে রয়েছে শামশেরা ও অ্যানিমাল। অন্যদিকে আলিয়াকে দেখা যাবে হলিউড ছবি হার্ট অফ স্টোনে।

সূত্র: নিউজ হান্ট।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit