রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

শেষ চারের দৌড় থেকে ছিটকে গেল ফ্রান্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : যাদের হারিয়ে গত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিলেন ফ্রান্স। সেই ক্রোয়েশিয়ার কাছে হেরে নেশনস লিগে শেষ চারের দৌড় থেকেই ছিটকে গেল চ্যাম্পিয়নরা। ফরাসিদের বিপক্ষে প্রথম জয় পেল ক্রোয়াটরা।

সোমবারের ম্যাচে ফ্রান্সকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ।

এই ফ্রান্সকে এর আগে কখনই হারাতে পারেনি ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালের বিশ্বকাপে ফরাসিদের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি শুরু হয়েছিল ২-১ গোলের হার দিয়ে। এরপর আরও আটবারের চেষ্টায় ফ্রান্সের বিপক্ষে হতাশাই সঙ্গী হয়েছে তাদের। 

এর মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক ছিল ২০১৮ বিশ্বকাপের ফাইনালে হার। অবশেষে সেই হারের জুজু কাটলো ক্রোয়েশিয়ার। উয়েফা নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করেই ‘প্রতিশোধ’টা নিলো ক্রোয়াটরা।

ম্যাচে আক্রমণ কিংবা বল দখল সব দিক থেকেই এগিয়ে ছিল ফ্রান্স। তবে ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ার পর ঠিক গোছানো ফুটবল খেলতে পারেনি দিদিয়ের দেশমের দল।

ম্যাচে মোট ১৭টি শট নেয় ফ্রান্স, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নিজেদের বাঁচিয়ে খেলা ক্রোয়েশিয়া সুযোগ বুঝে আক্রমণ করেছে। ৪ শটের তিনটি ছিল তাদের লক্ষ্যে।

পঞ্চম মিনিটে ডি-বক্সে ক্রোয়েশিয়ার আন্তে বুদিমিরি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মদ্রিচের জোরালো স্পট কিকে গোলরক্ষক মাইক মিয়াঁ বলে হাত লাগালেও রুখতে পারেননি।

প্রথমার্ধের বাকি সময়ে দুই দল কেবল অগোছালো, ধারহীন আক্রমণ করে গেছে। ফলে প্রতিপক্ষ গোলরক্ষককে সত্যিকারের পরীক্ষা নিতে পারেনি কেউ।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন বেনজেমা। তবে প্রতিপক্ষ ঘিরে রাখায় শট নেওয়ার জায়গা বের করতে পারেননি তিনি, শেষে বলও হারিয়ে ফেলেন। পরের মিনিটে এমবাপের আরেকটি দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৭১তম মিনিটে ভীতি ছড়ায় ক্রোয়েশিয়া। তবে লোভরো মাইয়েরের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি মিয়াঁ।

শেষ দিকে আরও মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। ভালো সুযোগও পায় তারা, কিন্তু ব্যর্থতার জাল ছিঁড়তে পারেনি কেউ। একেবারে শেষ সময়ে ইব্রাহিমা কোনাতের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

গোল শোধে মরিয়া এরপর একের পর এক আক্রমণ করেছে। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেঙে জাল কাঁপাতে পারেননি বেনজেমা-এমবাপেরা। 

একমাত্র গোল ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তলানিতে ফ্রান্স। তাদের গ্রুপ সেরা হয়ে ফাইনালসে যাওয়ার স্বপ্ন শেষ।

৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ক্রোয়েশিয়া। তিন নম্বরে অস্ট্রিয়ার পয়েন্ট ৪, তাদেরও ফাইনালসে ওঠার সম্ভাবনা এখনও টিকে আছে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/সকাল ১০.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit