শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

ভোলাহাট উপজেলায় তিন দিন ব্যাপী কৃষি মেলার

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৩৯ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী (১৩ থেকে ১৫ জুন পর্যন্ত) কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। উপজেলা পরিষদ চত্বরের এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির। ভোলাহাট উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলীর তত্বাবধানে মেলার যাবতীয় কার্যক্রম ও ব্যবস্থাপনা পরিচালিত হয়। মেলায় দেশীয়, স্থানীয় ও উচ্চ ফলনশীল জাতের কৃষি পণ্যের সমাহার দেখা গেছে। বিশটি স্টল এই মেলায় অংশ নেয়।

মেলায় সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো চিচিংগা, ঝিংগা, করলা, কুমড়া, পটল, ডাড়ি, শশা, লাউ, কোদমা,লালমি, ঢেড়শ, বিভিন্ন ধরনের শাক এবং ফলের মধ্যে আম, কলা, জাম, কামরাঙ্গা, কাঠাল, সাফাটু, আতা, আমড়া, খেজুর,আঙ্গুর, আনারস, কমলা, লেবু, তালকুর, ডালিম, স্ট্রবেরি, পেয়ারা, এবং বিভিন্ন দেশী ও বিদেশি জাতের কৃষি ফসল ছিল অন্যতম। এ ছাড়াও কৃষি নির্ভর অনেক বিষ ও বীজ কোম্পানির উদ্যোক্তারা এই মেলায় অংশ গ্রহণ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit