বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

বিজ্ঞাপনে জুটি রোশান-দীঘি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৬২ Time View

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বিজ্ঞাপনে জুটি বেঁধে কাজ করেছেন জিয়াউল রোশান ও দীঘি। একটি কোমল পানীয়র মডেল হয়েছেন তারা। বিজ্ঞাপনটিতে কাজ করার বিষয়ে রোশান বলেন,‌ ‘বিজ্ঞাপনটি বিগ বাজেটে নির্মাণ করা হয়েছে। ভিন্নধর্মী পরিকল্পনা নিয়ে বাজারে নেমেছে কোম্পানিটি। বিজ্ঞাপনেও থাকবে বৈচিত্র্য। এর আগে এই ব্রান্ডের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এবার দেখা যাবে আমাকে।’

তিনি আরও বলেন, ‘সহকর্মী হিসেবে বিজ্ঞাপনে আছেন চিত্রনায়িকা দীঘি। এর আগে কোনো সিনেমাতে একসাথে কাজ করা হয়নি আমাদের। বিজ্ঞাপনেও প্রথমবারের মতো কাজ করেছি আমরা।’ এদিকে, দীঘি বলেন, ‘নায়িকা হওয়ার পর প্রথম বিজ্ঞাপনচিত্র করলাম। এ নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ, বিজ্ঞাপনের মাধ্যমেই আমাকে সবাই চিনেছেন। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আশা করি, এই বিজ্ঞাপনচিত্রটিও সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় গতকাল রবিবার নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে। শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি উন্মুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit