বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

‘ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার আছে পশ্চিমাদের’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহের অধিকার পশ্চিমাদের আছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতা রাদোস্লাভ সিকরোস্কি।

ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতা এবং পোল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের এসপ্রেসো টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেন যাতে তার স্বাধীনতা রক্ষা করতে পারে, সে জন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার রাখে।

২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিকরোস্কি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, রাশিয়া বুদাপেস্ট মেমোরেন্ডাম লঙ্ঘন করেছে।

১৯৯৪ সালে সই হওয়া ওই সমঝোতায় ইউক্রেন, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা সই করে। এ সমঝোতায় সইয়ের মাধ্যমে ইউক্রেন তার হাতে থাকা সোভিয়েত আমলের পরমাণু অস্ত্র সমর্পণ করতে রাজি হয়। এর বিনিময়ে ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করে রাশিয়া। 

সূত্র: আরটি ও সালটেন।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit