বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

মন্ত্রীপুত্রের নামে ধর্ষণের অভিযোগ, শাস্তি পেলেন তরুণী!

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২৩ Time View

ডেস্কনিউজঃ মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক তরুণী (২৩)। এর জেরে সবার সামনেই তার মুখে কালি নিক্ষেপ করা হলো। গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির শাহিনবাগ এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দিল্লির রাস্তায় মায়ের সঙ্গে বেরিয়েছিলেন ওই তরুণী। একপর্যায়ে তার মুখে কালির মতো দেখতে রাসায়নিক ছুড়ে দেওয়া হয়। এ ঘটনায় বিধ্বস্ত ওই তরুণী এখন এআইআইএমএস’র ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, রাজস্থান রাজ্যের কংগ্রেস সরকারের মন্ত্রী মহেশ যোশীর ছেলে রোহিত যোশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই তরুণী। সেই সূত্রে শুক্রবার অভিযুক্ত রোহিতকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। তবে ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও রোহিতকে গ্রেপ্তার করা হয়নি। কারণ এই মামলায় রোহিতকে আগাম জামিন দিয়ে রেখেছিল আদালত।

বিজেপির অভিযোগ, মন্ত্রীর ছেলে হওয়ায় মামলাটি চেপে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালবীয় এ ব্যাপারে একটি টুইট করে জানতে চেয়েছেন, ‘এখন কংগ্রেসের দুই নেতা এবং নেত্রী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর দেখা নেই কেন!’

বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণের ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা। বিজেপি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বহুবার। তাই অমিতের দাবি, এই ঘটনাটিও ধর্ষণের। আর তাতে অভিযুক্ত খোদ কংগ্রেসেরই মন্ত্রী। তবে রাহুল বা প্রিয়াঙ্কা এখন নীরব কেন?

জানা গেছে, ভুক্তভোগী তরুণীর মুখে কালি নিক্ষেপের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে, ওই তরুণীকে গত এক বছর ধরে কংগ্রেসের মন্ত্রীপুত্র দিল্লি এবং রাজস্থানে বহু বার ধর্ষণ করেছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, রোহিত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেছেন। তাকে খুনের হুমকি দিয়েছেন।

ধর্ষণের অভিযোগের কথা জানাতেই রোহিত তাকে মন্ত্রী-বাবার ক্ষমতার কথা জানিয়ে বলেছেন, অভিযোগ করলে ভুক্তভোগীকে হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না। অবশ্য অভিযুক্তের বাবা মন্ত্রী মহেশ যোশীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও দাবি করেছেন তিনি।

কিউএনবি/বিপুল/১২.০৬.২০২২/ রাত ১০.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit