শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

লোকজন ‘দানব’, ‘নরখাদক’ বলায় কেঁদে ফেলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : হঠাৎই  মাদক সংযোগের অভিযোগে গ্রেফতার হন বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান। দিনটি ছিল ২০২১-এর ২ অক্টোবর। নিমেষে চূর্ণ হয় খান পরিবারের সম্মান। ছেলের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগে ভেঙে পড়েছিলেন শাহরুখ-গৌরী। 

তবে সে সময়টা বিষাক্ত হয়ে উঠেছিল কিং খানের পরিবারের কাছে। জনরোষের মুখে পড়েছিলেন তারা। কিছু লোকজন ‘দানব’, ‘সন্ত্রাসবাদী’, ‘নরখাদক’ কোনও তকমা দিতেই ছাড়েননি শাহরুখের পরিবারকে। গোটা পরিস্থিতিতে বিধ্বস্ত শাহরুখ এনসিবি কর্মকর্তাদের সামনে বসে কেঁদে ফেলেন। সম্প্রতি, এনসিবি কর্মকর্তা সঞ্জয় সিং নিজেই সংবাদমাধ্যমের কাছে একথা তুলে ধরেছেন।

মাদক সংযোগের অভিযোগে একমাস জেল খাটার পর অবশেষে জামিনে মুক্তি পান শাহরুখ পুত্র আরিয়ান। সেসময় মাদক মামলার তদন্তে গঠিত হয়েছিল বিশেষ তদন্তকারী দল। যার প্রধান ছিলেন এনসিবি কর্মকর্তা সঞ্জয় সিং। 

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে তিনিই কিং খানের মানসিক অবস্থা তুলে ধরেছেন। তার কথায়, তদন্তের সময় তাঁদের সামনে বসে কাঁদতে কাঁদতে শাহরুখ তার পরিবারের মানসিক অবস্থার কথা তুলে ধরেছিলেন। 

বলেছিলেন, ‘এখন তার পরিবারের লোকজনকে দানব, সন্ত্রাসবাদী’ এসব কথাও শুনতে হচ্ছে। সঞ্জয় জানিয়েছেন আরিয়ানও রাতে ঘুমোতে পারছিলেন না। বাবা হয়ে কী ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে ছেলেকে ফোনে সঙ্গ দিয়েছেন কিং খান।

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit