বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

বিরামপুরে মুরগির খামারে জুয়ার আসর আটক- ৭

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৬১ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে রাপরিত্যাক্ত মুরগির খামারে জুয়ার আসর থেকে  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সহ ৭ জুয়াড়িকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলা সদরের শিমলতলী এলাকার ফারুক হোসেনের মুরগির খামার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার বেশ কিছু সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আটক জুয়াড়িরা হলেন, বিরামপুর শিমলতলী এলাকার আলহাজ্ব মোফাজ্জল হোসেন মন্ডলের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুল (৫০), কাটলা ইউনিয়নের আজিজার রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩৬), শিমলতলী কলেজ পাড়া এলাকার আলীমুদ্দিনের ছেলে মনোয়ার হোসেন (৩৩)। অপর চারজন হলো, ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর এলাকার মুকুল চন্দ্র সরকারের ছেলে উত্তম কুমার সরকার (২৭), একই এলাকার তছলিম উদ্দিনের ছেলে নওশাদ (৪৫), নবাবগঞ্জ উপজেলার ধরন্দা গ্রামের জসিমুদ্দিন ছেলে দবিরুল ইসলাম  (৫২) এবং পীরগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মছির উদ্দিনের ছেলে মাহাবুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত গভীর রাতে মুরগির খামারে ফড়গুটি দিয়ে বেশ কিছু মানুষ জুয়ার আসর জমিয়ে খেলা করছে। এমন গোপন সংবাদের এমন খবর পেয়ে বিরামপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ২৯ হাজার টাকা জব্দ করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের ৩ ও ৪ ধারায় মামলা করে রোববার সকালে  দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit