রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

১১ সপ্তাহ পর দেশে করোনা শনাক্ত ১০০ ছাড়ালো

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৫০ Time View

ডেস্কনিউজঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
১১ সপ্তাহ পর দেশে করোনা শনাক্ত ১০০ ছাড়ালো এর আগে ২৫ মার্চ একশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছিল দেশে। সেদিন ১০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে টানা ১০ দিন করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন, ৪ জুন ৩১ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন ও ১১ জুন ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ২ দশমিক ০৬ শতাংশ হয়েছে।

একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৪ জনের ২৩ জনই ঢাকারএকদিনে ডেঙ্গু আক্রান্ত ২৪ জনের ২৩ জনই ঢাকার
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় ৯১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

কিউএনবি/বিপুল/১২.০৬.২০২২/ সন্ধ্যা ৭.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit