বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

ইউক্রেন নিয়ে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্তের মুখে ইইউ : ইউরোপীয় কমিশনার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সদস্যপদ নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়েছিলেন ইউরোপীয় কমিশনের প্রধান। শনিবার ফন ডেয়ার লাইয়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।

কিয়েভ থেকে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২৩ এবং ২৪ জুনের শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’-এর মুখোমুখি হতে হবে। ইউক্রেনকে ইইউ-র সদস্যপদ দেয়া হবে কি না তা নিয়ে জোটের সিদ্ধান্ত তখন জানা যাবে। তিনি বলেন, ‘‘আমি আশা করি ২০ বছর পর, যখন আমরা পিছনে ফিরে তাকাব, তখন বলতে পারব যে আমরা ঠিক সিদ্ধান্তটি নিয়েছিলাম।

ইউক্রেনে রুশ হামলার শুরুর পর এটা উরসুলার দ্বিতীয় কিয়েভ সফর। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকের কারণে কিয়েভে গিয়েছিলেন তিনি। সাংবাদিকদের তিনি জানান, ইইউ-র শীর্ষ সম্মেলনের পর জুনের শেষে এই চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য। একটি ঐক্যবদ্ধ অবস্থানের সঙ্গে এই সিদ্ধান্ত নিতে হবে। তবে বিশেষজ্ঞদের মত, ইইউ-র সদস্য দেশগুলি ইউক্রেনের আবেদনে সম্মতি জানালেও ইউক্রেনকে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের সদস্যপদ ও আবেদন নিয়ে আলোচনা করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান। ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া শুরুর বিষয়ে ইইউর সদস্যদের ইতিবাচক মনোভাব ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ। ইউরোপীয় কমিশনের প্রধান আগামী সপ্তাহের মধ্যে রুশ হামলার মুখে পড়া দেশটির ইইউ সদস্যপদের আবেদনের ব্যাপারে তার মতামত প্রকাশ করতে চান। গত কয়েক বছরে ইউক্রেন অনেক কিছু অর্জন করেছে বলে মনে করেন তিনি। আবার অনেক কিছু বাকিও রয়ে গিয়েছে৷ উরসুলার কথায়, ‘‘আমাদের সুপারিশে এসবের সতর্কভাবে প্রতিফলন ঘটবে।”

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit