রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলা; প্রতিবাদে মানববন্ধন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : গফরগাঁও সরকারি কলেজ ময়মনসিংহে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে ঘন্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন করেছে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দ। রবিবার (১২ জুন) সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী কর্মস্থলে নিরাপত্তা চাই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট সরকারী কলেজের মুল ফটকের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে এ কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ঘোষণা অনুযায়ী লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলীর নেতৃত্ব এ মানববন্ধনে অংশগ্রহনকারী কর্মকর্তাবৃন্দ গফরগাঁও সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগনের উপর সন্ত্রাসী হামলা,লাঞ্ছনা, কটূক্তি ও সরকারি সম্পদ বিনষ্টকারী ও ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশের দাবী জানান। এসময় লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক,প্রভাষকসহ প্রায় অর্ধশত শিক্ষা ক্যাডারকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit