বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

মার্কিন ও ইউরোপীয় অস্ত্র বোঝাই গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের তেরনোপিল অঞ্চলে কালিব্র ক্রুজ মিসাইল হামলা চালিয়ে মার্কিন ও ইউরোপীয় অস্ত্র বোঝাই একটি বড় গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

এদিকে, রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে। রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই খেরসন দখল করে দেশটির সেনাবাহিনী।তবে গত কয়েকদিন ধরে খেরসনকে রাশিয়ার হাত থেকে মুক্ত করতে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

রুশ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের বিমান খেরসন অঞ্চলে শত্রুদের পাঁচটি ঘাঁটি, যুদ্ধ সরঞ্জাম এবং সেনা যান রাখার স্থান, এবং ফিল্ড ডিপোতে সিরিজ হামলা চালিয়েছে। 

এদিকে খেরসন অঞ্চলটি ক্রিমিয়ার সঙ্গে একদম লাগোয়া একটি অঞ্চল। রুশ সেনারা ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়ার পর কোনো প্রকার রক্ষপাত ছাড়া মাত্র দুই দিনের মাথায় খেরসন দখল করে নেয়। এরপর সেখানে নিজেদের শক্ত ঘাঁটি স্থাপন করে তারা।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit