বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

বিশ্ব পরিবেশ দিবসে গবিসাসের বৃক্ষরোপণ কর্মসূচি

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৬৪ Time View

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)-এর উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ কর্মসূচির উদ্যোগ। শনিবার (১১ জুন) বিকেল ৩টায় কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লিচু, জাম, আমলকি, কদবেল, বাতাবি লেবু ও জাম্বুরা গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচি সম্পর্কে উপাচার্য বলেন, বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজন তুলনায় অনেক কম।

অথচ বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গবিসাস যে উদ্যোগ নিয়েছে সেটা যুগোপযোগী। আশা করি, প্রতিবছর এ ধারা অব্যাহত থাকবে। এমন কর্মসূচির জন্য গবিসাসকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এর প্রেক্ষিতে গবিসাসের সভাপতি অনিক আহমেদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তাই প্রতিবছর পরিবেশ দিবসে এ কর্মসূচি পালনের চেষ্টা করি।

আমাদের ক্যাম্পাসে যেসব গাছ নাই, তেমন ছয়টি প্রজাতির গাছ লাগিয়েছি। আমরা চাই, সকল প্রজাতির গাছে আমাদের ক্যাম্পাস সুশোভিত হোক। এ কর্মসূচিতে গবিসাসের সহসভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ধীরা ঢালীসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit