রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

আশুলিয়ায় মুসল্লীদের বিক্ষোভ সমাবেশ

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৪২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের বিজেপি দলের নেতাকর্মীদের কটূক্তির প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন আশুলিয়ার মুসল্লিরা। শুক্রবার বাদ জুমা আশুলিয়ার বিভিন্ন মসজিদ থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে নেমে আসে মুসল্লিরা। এসময় তারা বাইপাইল-আব্দুল্লাহপুর, নবীনগর-চন্দ্রা মহাসড়ক বন্ধ করে দিয়ে সমাবেশ করেন। জুমার নামাজ শেষ করেই আশুলিয়ার বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে বাইপাইলে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে।

একে একে বাইপাইল পশ্চিমপাড়া, গাজীরচট, ভাদাইল, কাইচাবাড়ি, বাইপাইল দরগা মসজিদ, গাজীরচট ফকিরবাড়ি মসজিদ, বায়তুন নূর জামে মসজিদ, শ্রীপুর, তালপট্রি, বলিভদ্র বাজার মসজিদসহ আশপাশের বিভিন্ন মসজিদ থেকে জুমার নাম শেষে হাজার হাজার মুসল্লি খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
বিক্ষোভ থেকে তারা ভারতীয় পণ্য বর্জনসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তরা এসময় ভারতীয় পণ্য বর্জন সহ নবীজীকে অবমাননা করে বক্তব্যদানকারী বিজেপী নেতাদের শাস্তি এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের দাবী জানান মুসল্লিরা। পরে বিকেল তিনটার দিকে মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচী শেষ করে মুসল্লিরা মহাসড়ক থেকে চলে যায়।   

এদিকে, আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরানী বাজার, আশুলিয়া বাজারসহ বিভিন্ন স্থানে মুসল্লিরা বিক্ষোভ করেছে বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি (বিজেপির) মুখ্যপাত্র নুপুর শর্মা এবং বিজেপীর দিল্লি মিডিয়া অপারেশন নবীন কুমার জিন্দাল হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে এর প্রতিবাদে ফুসে উঠে মুসলিম দেশগুলো। 

 

 

কিউএনবি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit