সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বাজেটে নারীদের পাইলট হতে প্রণোদনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৭৭ Time View

ডেস্কনিউজঃ নারীর উন্নয়নেও বেশ কিছু সুপারিশ এসেছে বাজেটে। এভিয়েশন খাতে নারীদের উৎসাহিত করতে বাংলাদেশের ফ্লাইং স্কুলে দুজন নারীকে পাইলট প্রশিক্ষণে প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়।

বাজেটে নারী উন্নয়নে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুপারিশ করা হয়েছে।

সুপারিশগুলো হচ্ছে- দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরে পর্যায়ক্রমে নারীদের জন্য টয়লেট ফ্যাসিলিটি বাড়ানো। নারী নিরাপত্তায় বিমানবন্দরগুলোর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো এবং লাইটিং ব্যবস্থার উন্নয়ন করা।

বিভিন্ন জেলা সদরে প্রশিক্ষণ কেন্দ্রসহ হোটেল স্থাপনের মাধ্যমে দক্ষ মানবসম্পদে উন্নয়ন ও কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার প্রদান করা। পর্যটন কেন্দ্রগুলোতে স্যুভিনিয়র শপ নির্মাণ করে নারীদের বরাদ্দ প্রদানে অগ্রাধিকার দেওয়া।

স্থানীয় পণ্যের প্রসার ও প্রচারের মাধ্যমে বিপণন কার্যক্রমে নারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্থানীয়ভাবে বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের (যেমন: মৃৎ শিল্প, কাঁসা, তাঁত, বাঁশ-বেত শিল্প ইত্যাদি) সঙ্গে জড়িত প্রান্তিক নারীদের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্প সম্পর্কে সচেতনতা তৈরি করা।

হোমস্টে/কমিউনিটিবেজড (সিবিটি) ট্যুরিজম সুবিধা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা। কক্সবাজার, পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীর নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা।

পর্যটন আকর্ষণসমূহ চিহ্নিতকরণ, উন্নয়ন, সংরক্ষণ ও বিপণনের জন্য দেশে-বিদেশে প্রচারণামূলক কার্যক্রম গ্রহণে নারীদের উৎসাহ দেওয়া।

কিউএনবি/বিপুল/০৯.০৬.২০২২/ রাত ১১.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit