রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

৩০ বছরই বাজেট দিয়েছেন সিলেটি অর্থমন্ত্রীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২২৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের ৫১ তম বাজেট আজ।  অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বিকালে জাতীয় সংসদে এই বাজেট পেশ করবেন। নতুন বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। যা সর্বকালের সবচেয়ে বড় বাজেট। এটি বাস্তবায়ন করতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। ফলে ঘাটতি (অনুদানসহ) বাজেট হবে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, আর অনুদান ব্যতীত ঘাটতির অঙ্ক দাঁড়াবে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। 

আওয়ামী লীগ সরকারের এটি ২২ তম বাজেট। অর্থমন্ত্রী মুস্তাফা কামালের টানা চতুর্থ বাজেট পেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশের রেকর্ড সাবেক দুই অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এম এ মুহিতের। তারা দুজনেই ১২ বার করে বাজেট দিয়েছেন।

স্বাধীনতা-পরবর্তী ৫১ বছরের মধ্যে ৩০ বার বাজেট দিয়ে রেকর্ড গড়েছেন সিলেটের তিন অর্থমন্ত্রী। আর আট অর্থমন্ত্রী বাকি ২১ বার বাজেট দিয়েছেন।

সিলেটের এই তিন অর্থমন্ত্রী মধ্যে বর্তমান প্রয়াত আবুল মাল আবদুল মুহিত ও প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২ বার করে বাজেট দিয়েছেন।  অন্যদিকে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া দিয়েছেন ৬ অর্থবছরের বাজেট।

সিলেটের অর্থমন্ত্রীদের মধ্যে প্রথমে ১৯৮০-৮১ অর্থবছরের বাজেট পেশ করেন এম সাইফুর রহমান জিয়াউর রহমানের শাসনামলে। তিনি ১৯৮১-৮২ অর্থবছরের বাজেট পেশ করেন। এর পর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সময় আবুল মাল আবদুল মুহিত ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ দুই অর্থবছরের বাজেট পেশ করেন।

এর পর অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বিএনপির শাসনামলে একটানা ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫ ও ১৯৯৫-৯৬ অর্থবছরে ৫ বার বাজেট পেশ করেছিলেন।

সাইফুর রহমানের পরেই আরেক সিলেটি অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ২১ বছর পর ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০, ২০০০-০১ ও ২০০১-০২ অর্থবছরে টানা ৬ বার বাজেট পেশ করেন।

এর পর আবার খালেদা জিয়ার শাসনামলে টানা ৬ বার বাজেট পেশ করেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তিনি ২০০২-০৩, ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন।

এর পর আবারও তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার। এ সরকারের আমলে সিলেট-১ আসনের সংসদ সদস্য অর্থমন্ত্রী এএমএ মুহিত আজকের বাজেটসহ টানা মোট ১২ বার বাজেট পেশ করছেন। অর্থবছরগুলো হল- ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯।

এর পরের তিনটি বাজেট পেশ করেছেন বর্তমান অর্থমন্ত্রী মুস্তাফা কামাল। আজ তার চতুর্থ বাজেট।

স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট প্রস্তাবনা জাতীয় সংসদে উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৯৭২-৭৩ অর্থবছরে। এ বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। এর পর তিনি ১৯৭৩-৭৪ ও ১৯৭৪-৭৫ অর্থবছরগুলোতে দুবার বাজেট পেশ করেছিলেন। ১৯৭৫-৭৬ অর্থবছরে বাজেট পেশ করেছিলেন ড. আজিজুর রহমান।

এ ছাড়া ১৯৭৬-৭৭ অর্থবছরে সামরিক বাহিনীর প্রধান হিসেবে মেজর জেনারেল জিয়াউর রহমান, ১৯৭৭-৭৮ লে. জেনারেল জিয়াউর রহমান ও ১৯৭৮-৭৯ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন।

পরে ১৯৭৯-৮০ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন ড. এমএন হুদা।

পরে টানা চার অর্থবছর ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭ ও ১৯৮৭-৮৮ বাজেট পেশ করেন ড. এম সাইদুজ্জামান।

১৯৮৮-৮৯ অর্থবছরে মেজর জেনারেল মুনিম, ১৯৮৯-৯০ অর্থবছরে ড. ওয়াহিদুল হক ও ১৯৯০-৯১ অর্থবছরে মেজর জেনারেল মুনিম বাজেট পেশ করেন।

ড. মির্জা আজিজুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন।

কিউএনবি/অনিমা/০৯.০৬.২০২২/সকাল ১১.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit