মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কের কাছে বিধ্বস্ত লিথুনিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগে মঙ্গলবার রাতে ‘সি’ লিগের গ্রুপ ওয়ানের ম্যাচে তুরস্কের কাছে বিশাল ব্যবধানে হেরেছে লিথুনিয়া। নিজেদের মাঠ জালগিরিস স্টেডিয়ামে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে তুরস্ক। দুটি করে গোল করেন ডুগোকান সিনিক আর সের্দার দারসুন। 

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে বড় জয় পেল তুরস্ক। প্রথম ম্যাচে ফারো আইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।

একতরফা ম্যাচে মোট ২৪টি শট নেয় তুরস্ক, যার ১৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আধাডজন গোল হজম করা লিথুনিয়া ৮টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

খেলার দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে দেন সিনিক। ১৪ মিনিটের মাথায় তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে উঠে তারা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দারসুন। ৮১ মিনিটে তিনি পান নিজের দ্বিতীয় গোল।

খেলার শেষ ৯ মিনিটে আরও তিন গোল করে তুরস্ক। ৮৯ মিনিটে ইউনুস আকগুন আর ৯০ মিনিটে হালিল দেরভিসুগলো গোল করলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit