মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ট্রফিতে মাতবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপকে সামনে রেখে ৫১টি দেশে ট্রফি ট্যুরের আয়োজন করে ফিফা। তারই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। দুই দিনের সফরে ট্রফিটি পুরো দেশ মাতিয়ে রাখবে। এমনটাই আশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

পাকিস্তান থেকে চাটার্ড ফ্লাইটে করে সকাল ১১টায় ট্রফি নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন ফিফা কর্মকর্তারা। সঙ্গে থাকবেন ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা ফুটবলার ক্রিস্তিয়ান কারেম্বু। ৬.১ কেজি ওজনের সোনালি রঙের ট্রফিটি গ্রহণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ও বিশ্বকাপের স্পন্সর কোকা-কোলার কর্মকর্তারা।

দুই দিনের সফরের প্রথম দিন সাধারণ দর্শকদের জন্য তেমন কোনো আয়োজন থাকছে না। প্রথম দিন বিকাল ৪টায় নেওয়া হবে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে। সেখানে থেকে পরে সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে নেওয়া হবে ট্রফিটি। দ্বিতীয় দিন রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। তবে তা কেবলই কোকা-কোলার আমন্ত্রিত অতিথিদের জন্য। 

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিতে ২৫০ মিলি, ৬০০ মিলি, ১.২৫ লিটার ও ২.২৫ লিটার কোকাকোলার বোতলে ক্যাম্পেইন আয়োজন করেছিল কর্তৃপক্ষ।

ক্যাম্পেইনে নিবন্ধন করা ব্যক্তিরাই ঢুকতে পারবেন আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় কোক স্টুডিও বাংলার কনসার্টে। যেখানে গান গাইবেন জেমস, অর্ণব, মমতাজ, ওয়ারফেইজসহ আরো অনেকেই। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত সেখানেই থাকবে ট্রফিটি। কনসার্ট শেষে ট্রফি চলে যাবে তার পরবর্তী গন্তব্যস্থল পূর্ব তিমুরে।

বাংলাদেশে এ নিয়ে তৃতীয়বার আসছে বিশ্বকাপ ট্রফি। সবশেষ এসেছিল ২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে। সেবার ট্রফি নিয়ে ফুটবল ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এর আগে ২০০১ সালে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি এসেছিল বাংলাদেশে।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit