মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

অজিদের বিপক্ষে পুরো শক্তি নিয়েই নামছে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : কলম্বোয় শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাজধানীর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটির জন্য আগেই শক্তিশালী একাদশ ঘোষণা করেছে এসএলসি।

সফরকারীদের বিপক্ষে নেতৃত্ব দেবেন তারকা পেস অলরাউন্ডার দাসুন শানাকা। একাদশে রাখা হয়েছে আইপিএলের ১৫তম আসর মাতানো লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভাকেও। 
এছাড়াও আছেন দুশমন্থা চামিরা, মাহিশ থিকসানা, চামিকা করুনারত্নে এবং ভানুকা রাজাপাকশের মতো লড়াকু ক্রিকেটাররাও।

সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলেন মাথিশা পাথিরানা। লঙ্কানদের হয়ে মাত্র দুই ম্যাচে মাঠে নামলেও বোলিং অ্যাকশনটা কিংবদন্তী পেসার মালিঙ্গার মতো হওয়ায় হৈচৈ ফেলে দিয়েছিলেন। 

এই পেসারকেও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রেখেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে জায়গা পাননি প্রথম ম্যাচের একাদশে। তাই ছোট ফরম্যাটের ক্রিকেটে অভিষেকের অপেক্ষাটা আরও দীর্ঘায়িতই হচ্ছে ১৯ বছর বয়সী বোলারের।

প্রথম টি-টোয়েন্টির জন্য শ্রীলঙ্কার একাদশ: 
দানুসকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, দুশমন্ত চামিরা ও মাহিশ থিকসানা।

এদিকে, অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশে থাকছেন-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও জশ হ্যাজলউড।

কিউএনবি/অনিমা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit