শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মাটিরাঙ্গাতে বিএনপির অবরোধ বিরোধী মোটর সাইকেল শোভাযাত্রা করেছে যুবলীগ। 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১২৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির ডাকা ২৪ ঘন্টার সড়ক অবরোধ চলছে।  অবরোধ চলাকালে মাটিরাঙ্গা থেকে দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে আন্ত: সড়কে সিএনজি ও মোটর সাইকের চলাচল করতে দেখা গেছে। মঙ্গলবার (৭ জুন) ভোর ৬টা থেকে শুরু হওয়া বিএনপির এ সড়ক অবরোধের উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে ।

উপজেলা শহরের আশপাশের সড়কে সিএনজি, অটোরিক্সা ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও মাটিরাঙ্গা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন যানবাহন। অবরোধ চলাকালে অবরোধকারী পিকেটিং চোখে না পড়লেও সরকারী দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে ছিল। মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খোন্দকার এর নেতৃত্বে অবরোধবিরোধী মোটর সাইকেল শোভাযাত্রা করেছে যুবলীগ। 

মাটিরাঙ্গাবাসী অবরোধ প্রত্যাখান করেছে দাবী করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বলেন, দেশে নাশকতা সৃষ্টির জন্যই এ অবরোধ ডাকা হয়েছে। তিনি বলেন, সীতাকুন্ড ট্রাজেডীতে দেশ যখন স্তম্ভিত তখন এ অবরোধ গনবিরোধী। অবরোধে জনগন স্বত:স্ফুর্তভাবে সমর্থন দিয়েছে দাবী করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম বলেন, ২৪ ঘন্টার এ অবরোধ শান্তিপুর্ন ভাবেই সফল হবে। 

মাটিরাঙ্গা সিএনজি ও অটোরিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মো. আব্দুস সোবহান বলেন, গরীবের পেটে রাথি মারার এ অবরোধ জনগন প্রত্যাখান করেছে। মাটিরাঙ্গায় সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেখানে বাধা আসবে সেখানেই প্রতিহত করা হবে বলেও জানান তিনি। মাটিরাঙ্গা  থানার ইন্সুপেক্টর  (তদন্ত) মো. আমজাদ হোসেন জানান, অবরোধ চলাকালে মাটিরাঙ্গার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা এবং বাড়ি-গাড়ি ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা পর্যন্ত এ সড়ক অবরোধের ডাক দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit