মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস অন্য দেশের সঙ্গে তুলনীয় নয়’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট আগের চেয়ে অনেক বদলে গেছে। বেড়েছে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা। বাড়তি ক্রিকেটার কম থাকায় ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একই দল সব ফরম্যাটে খেলে যাচ্ছে। যার ফলে চোটে পড়ছেন অনেক ক্রিকেটার। গত কয়েকমাসে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসানেরা চোটে পড়েছেন। এর কারণ কি বেশি পরিমাণে ওয়ার্কলোড? প্রশ্নটা ছিল বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরীর কাছে।

এমন প্রশ্নের জবাবে আজ সোমবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের দেবাশীস চৌধুরী বলেন, ‘অবশ্যই, যখন জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা থাকেন তখন একটি সফটওয়্যার আমরা ফলো করি ওদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। এইক্ষেত্রে আমরা কিছুটা সমস্যায় পড়ি যখন তারা বিসিএল বা এনসিএলের মতো টুর্নামেন্টে খেলতে যান। অবশ্যই সর্বশেষ বছরগুলোতে যেহেতু আমাদের কিছু ইনজুরি কনসার্ন আছে আমরা আরো সতর্ক হব ইনজুরির ব্যাপারে। এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে ভালো করেই ফলো করতে পারব। ‘

তিনি আরও বলেন, ‘এটা পেইস কিংবা স্পিন নয়। স্পিনারদেরও কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে যেহেতু তারা লম্বা সময় ধরে বোলিং করে। যদিও পেসাররা একটু দুর্বল। আমরা এজন্য সারা পৃথিবীতে স্বীকৃত গ্রহনযোগ্য কিছু ফর্মুলা আছে সেগুলো আমরা ফলো করছি। আর যেহেতু আমাদের খেলোয়াড়দের ফিটনেস স্ট্যাটাস অন্যদের সঙ্গে তুলনীয় নয় সেহেতু বৈশ্বিক মানদণ্ডকে আমাদের ডমেস্টিক চাহিদার সঙ্গে সম্পর্ক রেখে কিছুটা মডিফাই করতে হচ্ছে। কিন্তু গত দুই তিন বছর ধরে আমরা এই ধরনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করছি এবং ভবিষ্যতে এই অভিজ্ঞতা আমাদের আরো বেশি সাহায্য করবে এবং সুন্দর হবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit