মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

শুরু হচ্ছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার ‘বিশ্বকাপ প্রস্তুতি’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে নিজ মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে  নিজেদের প্রস্তুতি শুরু করছে অস্ট্রেলিয়া। আগামীকাল থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে দুই দল। এই সিরিজ দিয়েই তারা নিজেদের প্রস্তুতি মিশন শুরু করতে যাচ্ছে। কলম্বোতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা বাংলাদেশ সময় ৭টা ৩০ মিনিটে।

কঠিন সংকটের মুখে দিন পার করছে শ্রীলঙ্কা। গত মার্চ থেকে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ-জ্বালানি ও ওষুধের সংকটের কারণে দেশটিতে এখন ভয়াবহ অবস্থা। এ অবস্থাতেই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। গত মাসে তারা বাংলাদেশ সফরও করে গেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের ১-০ ব্যবধানে হারায় শ্রীলঙ্কা। ভয়াবহ পরিস্থিতির মাঝেও ক্রিকেটারদের সাফল্যে শ্রীলঙ্কার জনগনের মুখে হাসি ফুটেছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভালো পারফরমেন্সের জন্য মুখিয়ে আছে দলটি। এই দফায় দুই দল ৩টি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুই টি টেস্ট খেলবে। তবে টি-টোয়েন্টি সিরিজটি দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় শ্রীলঙ্কা।

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘আগামী বিশ্বকাপ শুরুর আগে তিন মাসের বেশি সময় আছে। তবে প্রস্তুতিটা এখন থেকেই নিতে হবে। বিশ্বকাপের আগে যতগুলো টি-টোয়েন্টি ম্যাচ আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ। তাই এ ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করে নিজেদের প্রস্তুতিটা সাড়তে হবে আমাদের। অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন। যেকোন কন্ডিশনে কঠিন প্রতিপক্ষ। অসিদের বিপক্ষে  জিততে হলে, নিজেদের সেরাটাই দিতে। তাই সিরিজটি অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। ‘

শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দানুস্কা  গুনাতিলকা, কুসল মেন্ডিজ, চারিথ আশালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, নুয়ান্দু ফার্নান্দো, লাহিরু মাধুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, কাসুন রাজিথা, নুয়ান তুসারা, মাথিশা পাথিরানা, রমেশ মেন্ডিজ, মহিশ থিকসানা, প্রবীন জয়াবিক্রমা ও লক্ষন সান্দাকান।

অস্ট্রেলিয়ার দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, অ্যাস্টন আগার, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মিচেল মার্চ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েড।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit