মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও আইসিসি মাসসেরার তালিকায় মুশফিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : মে মাসে ব্যাট-বলে মিলেছে মুশফিকুর রহিমের।  ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি হাকিয়েছেন মি. ডিপেন্ডেবল।  শ্রীলংকা সিরিজের দুই টেস্টে মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩০৩ রান। এবার সেই সাফল্যের আরেকটা স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই উইকেট-কিপার ব্যাটার। 

আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সোমবার ঘোষিত সেই সংক্ষিপ্ত তালিকায় মুশফিকের দুই প্রতিদ্বন্দীও শ্রীলংকান।  তারা হলেন- অ্যাঞ্জেলো ম্যাথুস ও আসিথা ফার্নান্দো। বাংলাদেশ সফরে এই দুজনও দুর্দান্ত খেলেছেন। চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। খেলেন ১৭৫ রানের দারুণ ইনিংস। সেই টেস্টে ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটন রেকর্ড জুটি ২৭২ রান করেন।

ঢাকাতেও ব্যাট হেসেছিল মুশফিকের।  ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলতে ১০৫ রানের ইনিংস খেলেন। যদিও ম্যাচটা হেরেই যায় বাংলাদেশ। মুশফিক এবারই প্রথম নয়। এর আগে গত বছর মে মাসের সেরার লড়াইয়ে প্রথমবার জায়গা পান তিনি এবং ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর স্বীকৃতি জেতেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit