রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

নাইজেরিয়ার গির্জায় গোলাগুলি, শিশুসহ নিহত ৫০

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় প্রার্থনারত থাকা অবস্থায় বন্দুকধারীদের গুলিতে নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই শিশু বলে জানা গেছে।

রোববার (৫ জুন) ওন্ডো রাজ্যের ওয়ো শহরের সেইন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনার সময় প্রার্থনাকারীদের লক্ষ্য করে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

শহরের জনপ্রতিনিধি এবং ঘটনাস্থলের কাছাকাছি এলাকার অধিবাসী আদেলেগবে তিমিলেইন বলেন, ন্যাক্করজনক এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

ওন্ডো রাজ্যের গভর্নর রোটিমি আকেরদোলু বলেছেন, “আমাদের হৃদয় ভারাক্রান্ত, আমাদের ও জনগণের শান্তি শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছে।” 

তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন এবং এই  ঘটনাকে “একটি গণহত্যা” হিসাবে বর্ণনা করেছেন।

ওয়োর একটি হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ৫০টিরও কম মৃতদেহকে ওয়োর ফেডারেল মেডিকেল সেন্টার এবং সেন্ট লুইস ক্যাথলিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওন্ডো রাজ্যের পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বলেছেন, “বন্দুকধারীরা গির্জার ভবনের বাইরে এবং ভিতরে অবস্থান করা লোকদের ওপর গুলি চালিয়েছে, উপাসকদের হত্যা ও আহত করেছে। পুলিশ হামলার কারণ অনুসন্ধান করছে।”

নাইজেরিয়ার ক্যাথলিক চার্চের মুখপাত্র রেভারেন্ড অগাস্টিন ইকুউ বলেছেন, “এটি খুবই দুঃখজনক যে, যখন পবিত্র চার্চে প্রার্থনাকারীরা সমাবেত হয়েছিল, তখন অজ্ঞাত বন্দুকধারীরা সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে হামলা চালায়। যা চার্চ নীতি লঙ্ঘন করে।”

সেইসঙ্গে চার্চের বিশপ এবং পুরোহিতরা হামলা থেকে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন বলেও জানান তিনি।

এদিকে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই হামলার নিন্দা করেছেন এবং এটিকে “জঘন্য হত্যাকাণ্ড” বলে অভিহিত করেছেন। 

যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করেনি এবং এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সূত্র- রয়র্টাস, আল জাজিরা।

 

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit