শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

কোভিড আক্রান্ত বলিউড বাদশা শাহরুখ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৯৪ Time View

বিনোদনন ডেস্ক : আবারও কোভিডের হানা বলিউডে। আর এবার সরাসরি বলিউড বাদশাকেই আক্রমণ। মানে কোভিডে আক্রান্ত হয়েছেন শাহরুখ খান।

বিগত কয়েক দিনে একাধিক বলিউড তারকার কোভিডে আক্রান্ত হওয়ার খবর এসেছে। তারমধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর। এবার শাহরুখের শরীরে মহামারী থাবা বসানোর খবর এসেছে।

সম্প্রতি ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। জন্মদিনের বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি থ্রো করেছিলেন করণ। জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা। সেখানে উপস্থিত ছিলেন কিং খানও।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা যায়, করণ জোহরের এই গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা প্রকাশ করছেন না যে তাদের কোভিড পজিটিভ। এই পার্টিতে হাজির ছিলেন শাহরুখও। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। 

মাত্র একদিন আগেই নিজের নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর সিনেমার নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি। এরই মধ্যে অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর। সূত্রঃ হিন্দস্থান টাইমস

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit