শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

চৌগাছায় মুচলেকায় ছাড়া পেল গরু চোর!

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫৫৯ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গরু মালিকের স্বচেতনায় রক্ষা পেয়েছে তিনটি গরু। আর মুচলেকায় ছাড়া পেল এক গরুচোর। রোববার ভোররাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।  ওই গ্রামের জালাল মাস্টারের ছেলে মফিজুর রহমানের গোয়ালঘর থেকে গরু চুরি করতে যায় চোরেরা। এ সময় উপজেলার সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামের মৃত ইরশাদ আলীর ছেলে আলমগীর কে ধরে ফেলে তারা।

পরে স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান ও বেড়গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমজোতার মাধ্যমে মুচলিকা নিয়ে  ছেড়ে দেওয়া হয়েছে চোরকে। গরুর মালিক মফিজুর রহমান জানান, ‘আমার গোয়ালে ৩ টি গরু রয়েছে যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। প্রতি রাতেয় গোয়াল ঘর পাহারা দিই। (৫ জুন) রোববার ভোররাতে গোয়াল ঘরে কেউ প্রবেশ করেছে বুঝতে পারি। এ সময় বড়ভাই হাফিজুর রহমানকে সাথে নিয়ে পিছন দিক থেকে গিয়ে চোরকে ধরে ফেলি’।  চোর ধরতে গেলে মফিজুরের বাম হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে দুই ভাই মিলে অভিযুক্ত আলমগীরকে আটকে রেখে স্থানীয় ইউপি সদস্যকে খরব দেয়।

রোববার সকালে আলমগীরের বাড়িতে খবর দিলে ঘটনাস্থলে তার স্ত্রী স্বপ্না খাতুন উপস্থিত হয়ে স্বামীকে ছাড়ানোর জন্য অনুনয় বিনয় করেন। ইউপি সদস্য মশিয়ার রহমান ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যানের সাথে পরামর্শ করে বেড়গোবিন্দপুর ওয়ার্ডের সদস্যের মাধ্যমে আলমগীরের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। চৌগাছা থানার এসআই আশিকুর রহমান জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ দিতে অস্বিকার করেন গরুর মালিক। যে কারেন কোন দিন চুরি বা কোন রাষ্ট্র বিরোধী কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit