রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

দোনেটস্কে মঠে অগ্নিকাণ্ড, পাল্টাপাল্টি অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দোনেটস্ক অঞ্চলে সোভিয়াতোহিরস্ক লাভরা নামক একটি বড় কাঠের মঠে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে সন্যাসী ও সন্যাসীনী ছাড়াও ছিল ৩০০ জন শরণার্থী, যাদের মধ্যে প্রতিবন্ধী, বয়স্ক এবং প্রায় ৬০ জন শিশু ছিল।

যদিও এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ঘটনার জন্য রুশ বাহিনীকে দায়ী করেছে ইউক্রেন। অন্যদিকে, এটা ইউক্রেনের সৈন্যদের কাজ বলেই দাবি করেছে রাশিয়া।

ইউক্রেনীয় অর্থোডক্স চার্চ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, “শত্রুতার ফলস্বরূপ, পবিত্র ডরমিশন সোভিয়াতোহিরস্ক লাভরার অল সেন্টস হার্মিটেজের অঞ্চলে একটি বড় কাঠের মঠে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। যা এটির প্রধান উপাসনালয়কে গ্রাস করেছে।”

ইউরি কোচেভেনকো নামে ইউক্রেনের একজন সেনা কর্মকর্তা, ফেসবুকে জ্বলন্ত মঠের একটি ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে তিনি লেখেন: “রাশিয়ান বর্বরদের আরেকটি অপরাধ, যারা পবিত্র কোনো কিছুকেই পরোয়া করে না।”

মঠটি মূলত সিভারস্কি দোনেটস নদীর তীরে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। ইউক্রেনের সেনাবাহিনীকে ঘেরাও করার লক্ষ্যে রুশ সেনারা বারবার এই নদী পার হওয়ার চেষ্টা করেছে। সোভিয়াতোহিরস্ক স্লোভিয়ানস্কের ঠিক উত্তরে অবস্থিত একটি শহর, যা এখনও ইউক্রেনীয়দের দখলে।

এই মঠটি কয়েক শতাব্দী আগের এবং গত শতাব্দীতে কমিউনিস্টদের দ্বারা বন্ধ করা হয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে পুনঃরায় চালু করা হয়।

ইউক্রেনের একটি সরকারি টুইটে অভিযোগ করে বলা হয়, রাশিয়ান বাহিনী ৩০ মে সেখানে চার সন্ন্যাসীকে হত্যা করেছে। যদিও বিবিসির পক্ষে এই দাবি যাচাই করা সম্ভব হয়নি।

ফেসবুকে, ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রী ওলেক্সান্ডার তাকাচেঙ্কো বলেছেন, “ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের দোনেটস্ক এপার্কি (বিশপ-স্কুল) নিশ্চিত করেছে যে, এই মঠে সন্ন্যাসী ও সন্ন্যাসীনীরা ছাড়াও ৩০০ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে প্রতিবন্ধী, বয়স্ক এবং প্রায় ৬০ জন শিশু ছিল। এমনকি নবজাতকও ছিল।”

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোভিয়াতোহিরস্ক লাভরা মঠে অগ্নিকাণ্ডের জন্য ইউক্রেনের “জাতীয়তাবাদী” সেনাদের দায়ী করেছে।

টেলিগ্রামে দেয়া মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, ইউক্রেনের ৭৯তম এয়ারবর্ন অ্যাসল্ট ব্রিগেডের ইউনিটগুলো সোভিয়াতোহিরস্ক থেকে পিছু হটছিল। আর এসময়েই “ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা কাঠের মঠে আগুন লাগিয়ে দিয়েছে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, “একটি ইউক্রেনীয় কোজাক সাঁজোয়া যানে বসানো একটি বড়-ক্যালিবার মেশিনগান থেকে গুলি করা হয়েছিল, আর আগুনের গোলাটি কাঠামোর গম্বুজযুক্ত স্থানের কাঠের দেয়ালে আঘাত হানে।”

রাশিয়া অবশ্য বারবারই ইউক্রেনের বেসামরিক এলাকায় গোলাগুলিকে অস্বীকার করে এসেছে এবং ইউক্রেনীয় বাহিনীকে স্থানীয় বেসামরিকদের “মানব ঢাল” হিসাবে ব্যবহার করার অভিযোগ করেছে। কিন্তু অনেক ইউক্রেনীয় এবং বিদেশী সাক্ষীদের কাছ থেকে প্রমাণ পাওয়া যায় যে, রুশ বোমা হামলার কারণে ইউক্রেনের গ্রামগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। সূত্র- বিবিসি।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit