বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার সোলার প্যানেল বসানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি

বিশ্বকাপে ইউসুফের মোজা চুরি করেন শোয়েব আখতার!

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ ইউসুফের মোজা চুরি করেছিলেন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার। অবশ্য মজার ছলেই কাণ্ডটি করেন তিনি। সম্প্রতি সেই মজার ঘটনা শেয়ার করেছেন শোয়েব নিজেই। ঘটনাটি ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। বিশ্বকাপে শোয়েবের প্রথম ম্যাচ ছিল সেটি।প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার উত্তেজনায় মোজা নিতে ভুলে যান শোয়েব।  

তখন একপ্রকার বাধ্য হয়েই চুপি চুপি মোহাম্মদ ইউসুফের ব্যাগ থেকে মোজা চুরি করে সেই ম্যাচে মাঠে নামেন  ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। ঘটনার এমন বর্ণনা দিয়ে এসকে টেলস অনুষ্ঠানে শোয়েব বলেন বলেছেন, ‘এটি আমার প্রথম বিশ্বকাপ ছিল এবং নিজের সামর্থ্যের ছাপ রাখতে আমি মরিয়া ছিলাম। সত্যি বলতে অনেক বেশি রোমাঞ্চিত ছিলাম। কারণ এতো দর্শক এসেছিল আমাকে দেখতে। অনেক ভারতীয় ও পাকিস্তানি এসেছিল মাঠে। আমি যখন মাঠে নামার ভাবনায় বিভোর, তখন লক্ষ্য করলাম মোজা আনতে ভুলে গেছি।

তাই চুপিচুপি ড্রেসিংরুমে যাই এবং মোহাম্মদ ইউসুফের ব্যাগ থেকে পাওয়া মোজা পরে ফেলি। পরে ইউসুফ যখন টের পেলো, তিনি মোজার খোঁজ শুরু করেন, না পেয়ে তাজ্জব বনে যান, কোথায় গেলো মোজা!’সেই ম্যাচে  ২৭ রানে জিতেছিল পাকিস্তান। আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ২২৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ২০২ রানে।  ইউসুফের মোজা পরে বল করে শোয়েব সেদিন ৫৪ রানে নেন ২ উইকেট।

তথ্যসূত্র: স্পোর্টসকিডা

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit