বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার সোলার প্যানেল বসানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি

পরবর্তী ম্যাচে বড় পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোজয়ী ইতালিকে হারিয়ে চাঙা আর্জেন্টিনার এবার মিশন এস্তোনিয়া। ফিফা আয়োজতি প্রীতি ম্যাচটি হবে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়। স্পেনের প্যাম্পলোনায় এদিন এস্তোনিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে প্রতিপক্ষকে সহজভাবেই নিচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটির জন্য একাদশে বড় কাটছাটের কারণে এ কথা বলাই যায়।

ইতালির বিপক্ষে খেলা দলের বেশিরভাগ সদস্য শুরুর একাদশে রাখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।জানা গেছে, অধিনায়ক লিওনেল মেসিকে দলে রেখে বাকি সবাইকেই বিশ্রামে রাখতে পারেন তিনি। তবে মেসির সঙ্গে শেষ ম্যাচ খেলা গুইদো রদ্রিগেজকেও শুরুর একাদশে দেখা যেতে পারে। ইনজুরির কারণেই দলে এতো বড় পরিবর্তন বলে জানানো হয়েছে।  বিশ্লেষকরা বলছেন, মূলত নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে নিতেই দলের অনিয়মিত খেলোয়াড়দের মাঠে নামানোর পরিকল্পনা করেছে আলবিসেলেস্তেরা। 

হাঁটুর ইনজুরিতে পড়ে আগেই ছিটকে গেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একই কারণে এস্তোনিয়ার ম্যাচে দেখা যাবে না মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়াকে।

এই ম্যাচে অভিষেক হতে পারে মার্কো সেন্সির।

এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ

ফ্রাংকো আরমানি/জেরোনিমো রুল্লি, গনজালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ/মার্কোস সেন্সি, মার্কোস আকুনা, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেজান্দ্রো গোমেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হোয়াকিন কোররেয়া/হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেজ।ৱ

তথ্যসূত্র: স্পোর্টসকিড ‍

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit