মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

১০ শতাংশ কর্মী বাদ দিচ্ছে টেসলার, দর কমেছে শেয়ারের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ইনকরপোরেশনের প্রায় ১০ শতাংশ কর্মীকে বাদ দিতে চান কোম্পানিটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। সম্প্রতি টেসলার নির্বাহীদের কাছে পাঠানো এক ই-মেইলে অর্থনীতি নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। 

ইমেইলের শিরোনাম ছিল ‘বিশ্বজুড়ে সব নিয়োগ স্থগিত’। এতে অর্থনীতি সম্পর্কে নিজের ‘প্রচণ্ড বাজে অনুভূতির’ কথা উল্লেখ করে টেসলার জনবল ১০ শতাংশ কমানোর পরিকল্পনা জানান ইলন মাস্ক।

জনবল কমানোর খবর প্রকাশের পরপরই দাম কমেছে টেসলার শেয়ারের। রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা যায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রি মার্কেট ট্রেডে টেসলার শেয়ার পতন হয়েছে প্রায় পাঁচ শতাংশ। 

এর আগে মঙ্গলবার টেসলার সব কর্মীর কাছে একটি ই-মেইল পাঠান ইলন মাস্ক। তাতে টেসলার প্রত্যেক কর্মীকে বাসা থেকে অফিসে ফিরে কাজ করতে নির্দেশ দেন মাস্ক। তা না হলে তাদের চাকরি ছেড়ে দিতে বলেন।

‘একদম স্পষ্ট করা’ শিরোনামের ই-মেইলে ইলন মাস্ক লিখেন, টেসলায় যারা কাজ করেন, তাদের প্রত্যেককে প্রতি সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা অফিসে থাকতে হবে।

ইলন মাস্ক আরও লিখেছেন, অফিস অবশ্যই এমন হতে হবে, যেখানে আপনার সহকর্মীরা শারীরিকভাবে উপস্থিত আছেন। কোনো দূরবর্তী মেকি অফিস নয়। কোনো কর্মী শারীরিকভাবে অফিসে না থাকলে ধরে নেওয়া হবে যে তিনি পদত্যাগ করেছেন।

কর্মী ছাটাইয়ের পরিকল্পনার বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাছাড়া, টেসলার কর্মী ছাঁটাইয়ের সঙ্গে ইলন মাস্কের টুইটার কেনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, টেলসা ও সহযোগী প্রতিষ্ঠানে ২০২১ সালের হিসেবে কর্মীর সংখ্যা প্রায় এক লাখ।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২২/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit