বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার সোলার প্যানেল বসানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি

‘বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের নিয়ম বদলানো উচিত’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৯১ Time View

স্পোর্টস ডেস্ক  : ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের যে নিয়ম রয়েছে তা বদলানো উচিত বলে মন্তব্য করেছেন ইতালির ফুটবল লিজেন্ড রবার্তো ব্যাজ্জিও। 

এ বছর কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। তার ওপর ফিনালিসিমায় আর্জেন্টিনার কাছে ৩-০ গোলের হার আজ্জুরিদের ক্ষতে লবণ মেখে দিয়েছে।

ইউরো জেতার পর ইতালি সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পায়নি। এটি একটি বড় লজ্জা- বলেছেন ব্যাজ্জিও। 

তিনি বলেন, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের নিয়ম বদলানো উচিত। এটাকে আমার পাগলামি মনে হয়। ইউরো জেতার পর ইতালির খেলোয়াড়দের পুরস্কৃত করা উচিত ছিল বিশ্বকাপে পাঠিয়ে দিয়ে। এটা মেনে নেওয়া যায় না। ৯০ মিনিটের ম্যাচে যে কোনো ফল হতে পারে। একটা ভুল করে আপনাকে বাড়িতে থাকতে হবে, এ হয় নাকি।

ইতালির অন্যতম সেরা ফুটবলার ব্যাজ্জিও ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন। ১৯৯৩ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড় এবং ব্যালন ডি’অর পুরস্কার জেতেন তিনি।

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/রাত ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit