বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শেরপুরে বাঁশঝাড়ের চাপায় শিশু নিহত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩৫৫ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের কুসুম্বি ইউনিয়নের টুনিপাড়া দক্ষিনপাড়া গ্রামে ঝড়ে উপরে যাওয়া বাঁশঝাড়ের চাপায় পড়ে ছাব্বির হোসেন (৩) নামের এক শিশু শুক্রবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিহত হয়েছে। এ ঘটনায় তার বোন আমেনা খাতুন (৭) আহত হয়েছে। নিহত ছাব্বির ও আহত আমেনা খাতুন ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও মেয়ে।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন আগে ঝড়ে আমিনুলের বাড়ীর পাশের বাশেরঝাড় উপড়ে গিয়ে গোড়ায় গর্ত হলে সেই গর্তে পানি জমাট বাধে। বাঁশঝাড়ের মালিক বাঁশগুলে কেটে নিয়ে যায় কয়েকদিন আগে। শুক্রবার দুপুরে ছাব্বির ও আমেনা দুই ভাইবোন সেই গর্তে জমাট বাধা পানির মধ্যে খেলা করছিল। এ সময় বাঁশঝাড়টি আবার পুর্বের অবস্থানে আসলে তার নিচে দুই ভাইবোন চাপা পরে। এতে ঘটনাস্থলেই ছাব্বিন নিহত হয়। এবং আমেনা খাতুন গুরুত্বর আহত হয়।

এলাবাসী ও আত্মীয় স্বজন তাদের উদ্ধার করে আমানাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জনান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/রাত ৯.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit