শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম

গৌরনদীতে ১৬০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেফতার

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৬১ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ধানডোবা গ্রামের পঞ্চগ্রাম ঈদগা সংলগ্ন পাঁকা রাস্তার ওপর থেকে দুটি প্লাষ্টিকের ক্যারেট (ঝুড়ি) ভর্তি ১৬০বোতল ফেন্সিডিলসহ মোঃ সুমন মোল্লা (২৮) ও মোঃ ইদ্রিস মোল্লা (৫৮) নামের দুই মাদক ব্যবসায়ী পিতা-পূত্রকে গ্রেফতার করেছে।থানা সূত্রে জানাগেছে, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন ও থানার এসআই মোঃ শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ বুধবার গভীর রাতে উপজেলার ধানডোবা গ্রামের পঞ্চগ্রাম ঈদগা সংলগ্ন পাঁকা রাস্তার ওপর রাত্রিকালীন চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও পথচারীদেরকে চেক করছিলেন।

রাত আনুমানিক ১২টা ২০মিনিটের দিকে উপজেলার নন্দনপট্রি গ্রামের মাদক ব্যবসায়ী সুমন মোল্লা (২৮) ও তার পিতা মাদক ব্যবসায়ী মোঃ ইদ্রিস মোল্লা (৫৮) একটি ইজিবাইক যোগে দুটি প্লাষ্টিকের ক্যারেট (ঝুড়ি) ভর্তি ১৬০বোতল ফেন্সিডিল নিয়ে উপজেলার সাদ্দাম বাজার থেকে টরকী বন্দরের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ দেখে তারা ইজিবাইক থেকে নেমে ফেন্সিডিল ভর্তি প্লাষ্টিকের ক্যারেট (ঝুড়ি) দুটি মাথায় নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তখন পিছু ধাওয়া করে মাদক ব্যবসায়ী ওই দুই পিতা পূত্রকে দুটি প্লাষ্টিকের ক্যারেট (ঝুড়ি) ভর্তি ১৬০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানার এসআই মোঃ শাহজাহান বাদি হয়ে সুমন মোল্লা ও মোঃ ইদ্রিস মোল্লাকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/রাত ৮.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit