বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২১৫ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে- দেশের অধিকাংশ এলাকায় শুক্রবার বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরও বিস্তার লাভের জন্য অনুকূল পরিস্থিতি বিরাজ করছে।

এ অস্থায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামন্য পরিবর্তন হতে পারে।

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/সকাল ১০.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit