বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

বিমান একাডেমিতে ৯ নারীসহ ৩০ জন কমিশনড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ বিমান বাহিনীর ৮০তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২২ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আজ বৃহষ্পতিবার যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২২ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে ৯ নারীসহ মোট ৩০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। আইএসপিআর জানায়, প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির অধিনায়ক তাঁকে স্বাগত জানান।

কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে  বিমান বাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপ্ত করা অফিসার ক্যাডেটদের মাঝে ট্রফি এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। অফিসার ক্যাডেট মো. জহির উদ্দিন বাবর, জিডি (পি) ৮০তম বাফা কোর্সে সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’, উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস্ ট্রফি’ লাভ করেন। তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন। এ ছাড়া ৮০তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ)-এ সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট পারমিতা শারমিন, এটিসি ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। আর ১ নম্বর স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভের গৌরব অর্জন করে।

ট্রফি প্রদান শেষে বিমান বাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতির পিতা একটি আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখেছিলেন এবং তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতা ও দিকনির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী পরিচালন ও কৌশলগত দিক থেকে বর্তমানে আরো আধুনিক ও যুগোপযোগী হয়ে গড়ে উঠছে। তিনি সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সাফল্যমন্ডিত কর্মজীবন কামনা করেন এবং কর্মক্ষেত্রে নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে মাতৃভুমির প্রতি অঙ্গীকার করা দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান। বিমান বাহিনী প্রধান একটি সফল কুচকাওয়াজ আয়োজন করার জন্য বিমান বাহিনী একাডেমি ও বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সকল সদস্যকে শুভেচ্ছ ও ধন্যবাদ জানান।

কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের সমন্বয়ে একটি আকর্ষণীয় ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলমসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit