সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন বিক্রির পরিকল্পনা নিয়ে মুখ খুলল রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্র হেলফায়ার মিসাইল বহনে সক্ষম চারটি এমকিউ-ওয়ানসি গ্রে ঈগল ড্রোন বিক্রির পরিকল্পনা করেছে বলে জানিয়েছে রাশিয়া। তবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ওই ড্রোনের ব্যবহার মস্কোর সামরিক অভিযানের প্যারামিটারে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে,মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের আরও অস্ত্র সরবরাহ করবে। যাতে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্টভাবে লক্ষ্যে আঘাত হানা যায়। তিনি বলেন, আমরা ইউক্রেনকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল, স্টিংগার অ্যান্টিএয়ারক্রাফ্ট মিসাইল, শক্তিশালী আর্টিলারি এবং রকেট সিস্টেম, রাডার, মনুষ্যবিহীন আকাশযান, এমআই-১৭ হেলিকপ্টার এবং গোলাবারুদসহ উন্নত অস্ত্র সরবরাহ চালিয়ে যাব। বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমও রয়েছে, যা রুশ হামলা মোকাবিলায় বেশ ‘গুরুত্বপূর্ণ’ বলে মাসখানেক আগে জানিয়েছিলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান। 

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit