বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

‘গায়ক রূপঙ্কর অভিনয়ে কেন? অভিনেতার পেটে লাথি মারতে!’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৪৫ Time View

বিনোদন ডেস্ক :  কেকের আকস্মিক মৃত্যু যেমন শোকের ছায়া ফেলেছে, ঠিক তেমন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালচনা। গায়ক রূপঙ্করের একটি মন্তব্য ইতোমধ্যে দু’ভাগে ভাগ করে ফেলেছে ভক্তকূলকে। এ মন্তব্যকে ঘিরে পাল্টা মন্তব্যও করছে সেলিব্রেটিরা। আর সেই লিস্টেই যোগ হলো অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম।

বুধবার প্রথম তিনি মুখ খোলেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র আকস্মিক মৃত্যু নিয়ে। সজাগ করেন শিল্পীমহলকে। 

তিনি জানান, প্রতিবাদ এখনও ফেসবুকে আটকে থাকলে শিল্পের নামে গুন্ডামি চলতেই থাকবে! তার পরেই তিনি সরব রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে। 

গায়ককে তার প্রশ্ন, “ আপনি তো খুব ভাল গান। ওটাই আপনার পেশা। তা হলে কেন অভিনয়ের খাতায় নাম লেখালেন?’’

অভিনেত্রীর অভিযোগ, রূপঙ্কর না এলে কোনও ভাল অভিনেতা সুযোগ পেতেন। এবং নিজেকে প্রমাণ করতে পারতেন। রূপঙ্করও তো একাধিক পেশায় নাম লিখিয়ে অন্যের পেটে লাথি মারছেন!
রূপঙ্করকে নিয়ে তরজা শুরু সোমবার রাতে।

ওই দিন নজরুল মঞ্চে কেকে-র প্রথম অনুষ্ঠান। বলিউড গায়কের লাইভ অনুষ্ঠান নেটমাধ্যমে ভাইরাল হতেই রাতারাতি রূপঙ্করও আসে লাইভে!

বাংলার গায়কদের কেকে-র থেকে উচ্চমানের বলে দাবি করে বলেছিলেন, “আমাদের নিয়েও একই ভাবে মাতামাতি করুক বাংলা।”

ভিন্ন ভাষার শিল্পীরা বাংলায় এসে যেন বাংলার শিল্পীদের অন্নে ভাগ বসাচ্ছেন, এমনই ভাবনা হয়তো কাজ করেছিল তার মনে। সেই শুরু। সঙ্গে সঙ্গে রূপঙ্করের নিন্দায় পঞ্চমুখ সবাই। আর মঙ্গলবার কেকে-র আকস্মিক মৃত্যু সেই চর্চায় যেন ঘি ঢালে। কটু মন্তব্যের কারণে জনতার আদালতে গায়ক নিমেষে ‘খলনায়ক’!

এই বিতর্কেই নতুন সংযোজন স্বস্তিকা। তার পাল্টা প্রশ্ন, অভিনেতারা মঞ্চে গান গেয়ে দর্শকদের বিনোদনের চেষ্টা করলে দোষ! অন্য পেশার মানুষ পর্দায় মুখ দেখালে কোনও সমস্যা নেই?
 এর পরেই তিনি আঙুল তোলেন রূপঙ্করের দিকে। তার বক্তব্য, যিনি গানে পারদর্শী কেন তিনি নিজের পেশাতেই সন্তুষ্ট থাকবেন না!

যুক্তি দিয়ে এই অভিনেত্রী জানান, “ রূপঙ্করের গান শোনার জন্য টিকিট বিক্রি হতে পারে। কিন্তু ওর অভিনয় দেখার জন্য কি কেউ চ্যানেল সাবস্ক্রাইব করবেন?’’ 

রূপঙ্করের গান শোনা প্রসঙ্গে কটাক্ষ করতেও ছাড়েননি, “এই ঘটনার পর থেকে কী করব জানি না। আমাদের তো সবার স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি! দু’দিন চেঁচাই। তার পর সবাই সব ভুলে যাই।”

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit