শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শারজাহ থেকে আসা যাত্রীর কাছে মিলল ৩৪ সোনার বার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ২০৩ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে থেকে ৩৪টি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের একটি চেইন জব্দ করা হয়েছে। 

বুধবার সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে এগুলো জব্দ করা হয়।

জব্দ করা বারের ওজন প্রায় চার কেজি।  জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর আসে আরব আমিরাতের শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। ওই ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।

এসময় সাইফুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit