মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফাতেহা পাঠ করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ও তাঁর বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং সেই সাথে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তাঁর দাদা-দাদী এবং বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সাহেরা খাতুনের কবরও জিয়ারত করেন।

১৯৭৪ সালের এই দিনে মৃত্যুবরণকারী প্রধানমন্ত্রীর দাদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে মাজার প্রাঙ্গণে জাতির পিতার বাড়ি থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

এর আগে তিনি বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। যিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ রাতে বিপথগামী কিছু সেনা সদস্যের গুলিতে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে নিহত হন।

এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট সচিবগণ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit