শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে সাত জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের বেরেলি জেলায় অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) ভোর রাতে দিল্লি-লখনউ জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে উত্তরপ্রদেশের পিলভীর একটি পরিবারের ছয় সদস্য রয়েছেন। যারা স্বাস্থ্য পরিক্ষার পরে অ্যাম্বুলেন্সে করে দিল্লি থেকে ফিরছিলেন বলে জানিয়েছে সেই রাজ্যের পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সঙ্গে ধাক্কা খায় এবং পরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। যাতে চালক এবং গাড়িতে থাকা আরও ছয়জন নিহত হন।

নিহতদের সবাইকে শনাক্ত করা গিয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের দুর্ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং জেলা আধিকারিকদের আহতদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কার্যলয়।
সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit