রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ডোমারে ৩টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২১০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ৩টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।রোববার (৩০মে) দুপুরে মেডিকেল টিম ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইমরুল মোজাক্কিন। তার নেতৃত্বে ৬টি প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ,কীট, রিয়াজন ও ঔষধপত্র সংরক্ষণ, বর্জ ব্যবস্থাপনার ক্রুটি থাকার কারনে ৩ প্রাইভেট ক্লিনিক /হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে বিভিন্ন অভিযোগে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা টাকা জরিমানা করে আদায় করে তাদের সতর্ক করা হয়।

৩টি প্রতিষ্ঠানের মধ্যে বর্জব্যবস্থাপনা সঠিক অবস্থায় না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫৩ ধারায় ডক্টরস ক্লিনিক এন্ড নার্সিং হোম, ফ্রেন্ডস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে প্রত্যেক জনকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ আবুল আলা, স্যানিটারী ইন্সপেক্টর, আল আমিন রহমান, ডোমার থানার এসআই রবিউল আউয়াল সহ সঙ্গীয় ফোর্স। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit